যশোর শিশু উন্নয়ন কেন্দ্র আরো চার কর্মকর্তা সাসপেন্ড

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০০:১৯

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় গ্রেফতার হওয়া আরো চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে সমাজসেবা অধিদপ্তর। এই নিয়ে কেন্দ্রটির পাঁচ কর্মকর্তাকেই বহিষ্কার করা হলো। এই পাঁচ কর্মকর্তাই গ্রেফতার হয়ে পুলিশ রিমান্ডে রয়েছেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, প্রবেশন অফিসার মাসুম বিল্লাহ, কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলম ও সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান। এর মধ্যে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদকে ঘটনার পরদিন সাময়িক বরখাস্ত করা হয়েছিল।