‘আলোচনায় থাকতেও শরীর ফিট রাখতে হয়’

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ০৩:৪৭

বয়সের কোঠা ৪০-এর এসে পৌঁছালো বলিউড তারকা বিপাশা বসুর। অনেকদিন ধরে বলিউডের কোনো আলোচনায় নেই তিনি। গত বছর বলা যায় অনেকটা খবর থেকে পালিয়ে ছিলেন তিনি। অনেক বড় বড় ইস্যু নিয়ে আলোচনা হলেও সেখানে ছিলেন না বিপাশা। তবে নতুন বছরের শুরুতে জন্মদিনের খবর দিয়ে আলোচনায় ফিরলেন তিনি।

বয়স যতই বাড়ুক না কেন, বিপাশা কিন্তু এখনও ক্যারিরিয়ারের প্রথমদিকের মতোই ফিট। ২০০৪ সালে বিপাশা যখন জানতে পারেন, তিনি অস্টিওআর্থারাইটিসের মতো ভয়ঙ্কর ব্যাধিতে আক্রান্ত। এই রোগে আক্রান্ত বিপাশার হাঁটু ক্রমাগত ক্ষয় হতে শুরু করে। বিপাশারও তেমনটা হয়েছিল। বিপাশার জানিয়েছেন তিনি প্রথম দিন শরীরচর্চা নিয়ে বিন্দুমাত্র আগ্রহী ছিলেন না। 

আরও পড়ুন: এক ইনিংসে ১০ উইকেট!

তবে যখন তাকে চিকিত্সকরা জানিয়েছিলেন যে তিনি আর নাচ করতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পারবেন না, তাকে হাঁটুর অপারেশন করতে হবে, কথায় জানার পর টানা তিন-চারদিন কেঁদে কেঁদেই দিন কেটেছে অভিনেত্রীর। তখন তিনি শরীরচর্চা করতে শুরু করেন। তবে বিপাশা মনে করেন বলিউডে ফিটনেস অনেক জরুরী। তিনি বলেন, ‘শুধু অসুস্থতার জন্যই নয় আলোচনায় থাকতেও শরীর ফিট রাখতে হয়।’

ইত্তেফাক/আরকেজি