জেপি নেতা সারোয়ারের পিতা বজলুর রহমানের কবরে শ্রদ্ধা ও মোনাজাত

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০০:৩৭

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম বজলুর রহমান লস্করের ৩৩তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা তৈরিতে মরহুম বজলুর রহমান নিজের ক্লথ স্টোর থেকে কাপড় দেন।

জেপির লালবাগ থানার সভাপতি মোহাম্মদ রাজেশ গণির নেতৃত্বে গতকাল আজিমপুর কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। মরহুমের তৃতীয় সন্তান ও জেপির কেন্দ্রীয় নেতা সারোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া মরহুমের স্ত্রী গুল আনার খানমের তৃতীয় মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বাদ আসর আব্দুল আজিজ লেনে মরহুমের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।