অবৈধ পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০০:৩৭

অবৈধ পণ্য বিক্রির অপরাধে ও অনুমোদন ছাড়া পানি বাজারজাতকরণের জন্য গতকাল সোমবার রাজধানীতে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ছাড়পত্র ছাড়া অবৈধভাবে বিদেশি গুঁড়া দুধ, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট বিক্রি করার অপরাধে রাজধানীর গুলশান-২-এর ফয়সাল টাওয়ারের ল্যাভেন্ডারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া খাওয়ার পানি বিক্রি ও বাজারজাত করায় দক্ষিণ বাড্ডার হ্যাভেন পিওর ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানা সিলগালা করে দেওয়া হয়।