ডঃ রাসেল লেডেট, যিনি প্রায় পাঁচ বছর ধরে ব্যাটন রুজ জেনারেল মেডিকেল সেন্টারে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতেন। এখন তিনি সেই মেডিকেল কলেজ হাসপাতালটির ছাত্র। তিনি এখন রোগীদের সাহায্য করার পাশাপাশি অন্যান্য তরুণ ছাত্রদের জন্য ওষুধ তৈরির পথ প্রশস্ত করেছেন।
এগারো বছর আগে, ৩৪ বছর বয়স্ক রাসেল লেডেট ব্যাটন রুজ জেনারেল মেডিকেল সেন্টারের একজন নিরাপত্তা রক্ষী ছিলেন। নিরাপত্তারক্ষী থাকার সময় তিনি দিনের বেলায় ক্লাসে যেতেন, এবং বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করতেন, আর যে কোন ডাউনটাইম ব্যবহার করে তার হোমওয়ার্ক করতেন।
এই সব কিছুর মধ্যেই, তার প্রথম কন্যা জন্মগ্রহণ করে, তখন থেকেই তার ডিগ্রী শেষ করার জন্য এবং একটি ভাল বেতনের চাকরি পেতে তার উপর পরিবার থেকে অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি তার দ্বিতীয় কন্যা জন্মগ্রহণ করে এবং একই দিনে তিনি সংবাদ পান যে, তিনি পূর্ণ বৃত্তির সঙ্গে টুলেন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন অর্জন করেছেন।
বর্তমানে তিনি লুইজিয়ানার টুলেন বিশ্ববিদ্যালয়ে এমবিএ বিভাগে কাজ করছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা তার একটা স্বপ্ন সত্যি হয়েছে,।
লুইজিয়ানার একটি সাবেক ক্রীতদাস কোয়ার্টারের সামনে ১৫ জন কৃষ্ণাঙ্গ ছাত্রের সাথে একটি ছবি তোলার পর তার সাফল্যের কাহিনী উঠে এসেছে।
তিনি এখন ১৫ হোয়াইট কোট নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, যার লক্ষ্য হচ্ছে সংখ্যালঘু মেডিকেল ছাত্রদের জন্য অর্থ সংগ্রহ করা। তারা এই ছবির পোস্টার আকারের কপি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে পাঠিয়েছে পরবর্তী প্রজন্মের কৃষ্ণাঙ্গ ডাক্তারদের অনুপ্রাণিত করার জন্য।

লুইজিয়ানার চার্লস হ্রদে বেড়ে ওঠা, মিঃ লেডেট কখনো ভাবেননি যে তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন, আণবিক অঙ্কোলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করবেন অথবা মেডিকেল স্কুলে যাবেন।
রাসেল লেডেট বলেন, ‘আমি ভেবেছিলাম বড় হয়ে শুধুমাত্র ধনীরাই কলেজে যায়। তিনি উচ্চ বিদ্যালয়ের পর নৌবাহিনীতে ভর্তি হন কারণ এটি ছিল বের হওয়ার একটি উপায়।
সামরিক বাহিনীতে চাকরি করা অবস্থায় তিনি এমন লোকদের সাথে দেখা করতেন যারা তাকে সাফল্যের পথে অনুপ্রাণিত করতেন। লেডেট যোগ করেন, তার এই অবস্থানে আসার পেছনে তার স্ত্রী তাকে অনেক অনুপ্রাণিত করেছেন।
লেডেট বলেন, মেডিকেল স্কুলের পর তিনি শিশুরোগ এবং মনোরোগ বিভাগে কাজ করতে চান, যাতে তিনি দরিদ্র সম্প্রদায়ের মানসিক স্বাস্থ্য সেবা বৃদ্ধিতে সাহায্য করতে পারেন।
রাসেল আরো বলেন, তিনি তার বর্তমান অবস্থানের জন্য গর্বিত, আজকের বর্ণবাদীর বাস্তবতা তার এবং তার পরিবারের জন্য একটি চলমান আঘাতের সৃষ্টি করেছে। তিনি আশা প্রকাশ করেন, তার এই সাফল্য আফ্রিকার অন্যান্য তরুণের অনুপ্রাণিত করবে।
ইত্তেফাক/এসআই
