মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা বলেছেন, ট্রাম্প একজন অদক্ষ প্রেসিডেন্ট যার মধ্যে সহানুভূতির অভাব রয়েছে। সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিসেব সোমবার ডেমোক্র্যাটিক কনভেনশনে মিশেল ওবামা এমনটি বলেন।
মিশেল ওবামা বলেন, আমরা হোয়াইট হাউজে কিছু নেতৃত্ব, সান্ত্বনা, বা অবিচলতার প্রতীক দেখতে চাই। কিত্নু আমরা এর পরিবর্তে দেখছি বিশৃঙ্খলা, বিভক্তি এবং সহানুভূতির অভাব। আমি পরিষ্কারভাবে বলছি ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য ভুল রাষ্ট্রপতি।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।
ইত্তেফাক/এআর
