মোছা.ফারহানা সাদিকা,শিক্ষার্থী,দ্বাদশ শ্রেণি
এস.কে.এস স্কুল অ্যান্ড কলেজ,গাইবান্ধা
বলতো কোনটি সঠিক
১. হিমালয় কন্যা নামে পরিচিত দেশ কোনটি?
(ক) ভারত (খ) নেপাল
২. কনিষ্ঠতম বীরশ্রেষ্ঠ হলেন -
(ক) রুহুল আমিন
(খ) সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান
৩.“Rajmohan’s Wife” নামক উপন্যাসটি রচনা করেন -
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
৪. ১৯৫২ সালে বঙ্গবন্ধুর পরিবার ২১শে ফেব্রুয়ারিতে কোন জেলায় ছিলেন?
(ক) গোপালগঞ্জ (খ) ঢাকা
৫. ক্লোরোফিল b এর বর্ণ কোনটি?
(ক) কমলা (খ) নীলাভ সবুজ
৬.নিচের কোন খাদ্যে খাদ্যবস্তুর পরিমাণ সবচেয়ে বেশি?
(ক) পেঁপে (খ) বাঁশ কোডাল
৭. তেজস্ক্রিয়তার এস.আই একক কি?
(ক) বেকেরেল (খ) কুরী
৮. বাস্কেটবল খেলার সূচনা হয় কোথায়?
(ক) আমেরিকা (খ) জাপান
৯. নিচের কোন ক্ষেত্রে “বঙ্গবন্ধু হাইটেক সিটি “ গুরুত্বপূর্ণ অবদান রাখছে?
(ক) কর্মসংস্থানে (খ) শিক্ষাক্ষেত্রে
১০. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
(ক) ঝিনাইদহ (খ) মেহেরপুর
উত্তর :১(খ),২(খ),৩(ক),৪(খ),৫(খ),৬( খ),
৭(ক),৮(ক),৯( ক),১০ (খ) মতামত: ০১৭১৪৭০৫৭২৭
