ভালো আছেন ইনু

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১০:৩৪

বুকে ব্যাথা অনুভব করায় সদ্য বিদায়ী তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু শারিরীক চেক আপ শেষে বাসায় ফিরেছেন। এখন তিনি ভালো আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শারিরীক চেকআপ করাতে সন্ধ্যার পর রাজধানীর বারডেম হাসপাতালে যান হাসানুল হক ইনু। এরপর সেখান থেকে চেকআপ শেষ করে রাতেই বাসায় ফেরেন।

সদ্য বিদায়ী সরকারের তথ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন হাসানুল হক ইনু। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসন থেকে মহাজোটের মনোনয়নে ফের সংসদ সদস্য নির্বাচিত হন।

আরো পড়ুন: বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের আকস্মিক পদত্যাগ

তবে নতুন সরকারে মহাজোটের প্রধান শরীক আওয়ামী লীগের বাইরে কাউকে মন্ত্রীত্ব দেয়া হয়নি।

ইত্তেফাক/কেআই