মুখোশধারী

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:২৬

এই সময়ের ছড়া 

ইমরান পরশ

 

সবখানে আজ মুখোশধারী

ভান ধরেছে ভালো

অন্তরে যে রাখছে পুষে

বিদ্বেষেরই কালো।

 

মনের ভেতর ময়লা ভরা

চতুর হাসি হাসে

ভাবখানা তার এমন যেন

সবাই ভালোবাসে।

 

নিজের ভালোই বোঝে শুধু

চায় যে পরের ক্ষতি

গাছের গোড়া কাটে, বোঝা

যায় না মতিগতি!

 

মুখোশ পরে ঘোরে এখন

সাজে পিতার ভক্ত

তার শরীরে আসলে ভাই

রাজাকারের রক্ত।