মুহম্মদ আনিসুল হক
১৯ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৮ জিলহজ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :রবি। আপনার শুভ সংখ্যা :১। শুভ বার : রবি। শুভ রত্ন :রুবী। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। উত্তজনা পরিহার করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে চিকিত্সা নিন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। বেকারদের কারো কারো কর্মসংস্থানপ্রাপ্তির সম্ভাবনা আছে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ট্যাক্সসংক্রান্ত ঝামেলা হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যৌথ ব্যবসায় নিজের আধিপত্য বজায় রাখতে পারবেন। অপরের প্রতি সদাচরণ করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
