ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় সোমবার অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে দখলদারদের উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। অভিযান চলাকালে রেলের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ১০টি পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। আখাউড়া-লাকসাম ডবল রেললাইন নির্মাণ প্রকল্পের জুনিয়র রি-সেটেলমেন্ট স্পেশালিস্ট আশিক মাহামুদ জানান, অবৈধ দখলদার ও লিজধারীদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য অনেক আগেই ক্ষতিপূরণসহ একাধিকবার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তারা জায়গা না ছেড়ে শুধুই সময়ক্ষেপণ করছে। এমতাবস্থায় প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গা দখলমুক্ত করা হয়।
