রৌমারী ও রাজীবপুর উপজেলায় গোখাদ্যের সংকট

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৩০

 

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

সাম্প্রতিক বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় রৌমারী ও রাজীবপুর উপজেলায় গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। উপজেলার পাখিউড়া গ্রামের হাবিবুর রহমান, বাগুয়ারচ গ্রামের কুরান আলী, বাইশপাড়া গ্রামের আব্দুস সালাম জানান, গরু বাঁচিয়ে রাখতে বাইরে থেকে আসা ধানের ৫০০ টাকার খড় ২ হাজার থেকে ৩ হাজার টাকায় কিনতে হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ টি এম হাবিবুর রহমান বলেন, উপজেলায় সাম্প্রতিক বন্যায় কৃষক ও খামারিদের সংরক্ষিত খড় ও চাষকৃত ঘাসের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা গোখাদ্য সংকট মোকাবিলায় কৃষক, খামারিদের পরামর্শ দিয়ে যাচ্ছি।