বেতাগী (বরগুনা) সংবাদদাতা
বেতাগীতে হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবিতে মঙ্গলবার স্মারকলিপি দেওয়া হয়েছে। উপজেলা নাগরিক কমিটির ব্যানারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বরগুনা জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করা হয়। মতবিনিময়ের সময় সাবেক এমপি অধ্যক্ষ হুমায়ূন কবির হিরু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং, আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. রবীন্দ্র নাথ সরকার, উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক সাইদুল ইসলাম মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। করোনা প্রাদুর্ভাবে বেতাগী সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার অবনতি হওয়ায় এ স্মারকলিপি দেওয়া হয়।
