সেনবাগে মাস্ক না পরায় ১৫ জনকে জরিমানা

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৩২

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

সেনবাগ উপজেলায় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করায় দিনদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সেনবাগ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মজুমদার। এ সময় তিনি মাস্কবিহীন ঘোরাঘুরি করায় ১৩ জনকে ৩ হাজার ২০০ টাকা ও মোটরযান আইনে দুই জনকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার জানান, লোকজনকে সচেতন করার জন্য প্রতিটি হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। এতেও সচেতন না হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।