পাওনা টাকা ফেরত চাওয়ায় গৃহবধূর ওপর অ্যাসিড নিক্ষেপ

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৩২

নড়াইল প্রতিনিধি 

পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে নড়াইলের বাহিরগ্রামে গৃহবধূ তানিয়া বেগমের (২৮) ওপর অ্যাসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে সদর থানার বাহিরগ্রামে এ ঘটনা ঘটে। এতে তার পিঠসহ শরীরের বাম পাশ পুড়ে গেছে। তাকে উদ্ধার করে চিকিত্সার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালের চিকিত্সকরা পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নড়াইল থানার এসআই মো. শফি উদ্দিন জানান, এসিড বা কোনো দাহ্য পদার্থে তানিয়ার শরীর পুড়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।