নাটোর প্রতিনিধি
নাটোরে শহরের কানাইখালী এলাকায় মঙ্গলবার সকালে অতিরিক্ত মূল্যে মোবাইল ফোন বিক্রি করায় মসজিদ মার্কেটে মোবাইল পার্ক নামের শোরুমের মালিক বিশ্বজিত্ দাসকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চাউলসহ ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সর্তক করে দেয় ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ শাওন এ অভিযান পরিচালনা করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।
