স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে উেকাচ গ্রহণের দায়ে সুমন হাওলাদার (২৪) নামে এক জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন ঐ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত সুমন দক্ষিণ সোহাগদল গ্রামের মো. দুলাল হাওলাদারে ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ঐ দিন বিকালে ফেরিঘাট এলাকায় একই গ্রামের নজরুল ইসলামের কাছ থেকে উেকাচের টাকা গ্রহণের চেষ্টাকালে পুলিশ সুমনকে আটক করে। পরে পুলিশ আটককৃতকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক ঐ দণ্ডাদেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
