সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৩৬

স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিন স্বাস্থ্য কথনের মোড়ক উন্মোচন

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিন স্বাস্থ্য কথনের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা শেষে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাগাজিনটি উত্সর্গ করার কথা জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ।

বিভিন্ন রোগাক্রান্তদের মধ্যে অনুদান বিতরণ

সিলেট অফিস সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ কার্যালয়ে মঙ্গলবার বিভিন্ন রোগাক্রান্তদের মধ্যে অনুদান বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত ১৩ রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, সাপোর্ট সার্ভিস ফর ভালনারেবল গ্রুপ (এসএসভিজি) শীর্ষক প্রকল্পের আওতায় ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত  রোগীদের এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে সমাজসেবা অধিদপ্তর থেকে।

হাসপাতালে সুরক্ষাসামগ্রী প্রদান

মেহেরপুর প্রতিনিধি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির উদ্যোগে করোনাকালীন চিকিত্সাসেবার সহায়তায় মেহেরপুর জেনারেল হাসপাতালে সুরক্ষাসামগ্রী দিয়েছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার মেহেরপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামের হাতে এ সব সামগ্রী তুলে দেন জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভাকক্ষ উদ্বোধন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নতুন সভাকক্ষ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এর উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময়ে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ উপপরিচালক নূরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার প্রমুখ।

মাতৃদুগ্ধ  সপ্তাহ উপলক্ষ্যে কাউন্সিল

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা ওসমানীনগরের উসমানপুর ইউনিয়নের শরীফনগর কমিউনিটি ক্লিনিকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে মঙ্গলবার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের সূচনা প্রকল্পের সম্মিলিত আয়োজনে স্বাস্থ্যকর পৃথিবীর জন্য মায়ের দুধকে সমর্থন করুন—এই প্রতিপাদ্যের আলোকে উপজেলার উসমানপুর ইউনিয়নের শরীফনগর কমিউনিটি ক্লিনিকে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার স্বাস্থ্য সহকারী পরিদর্শক মো. আব্দুস সালাম, উসমানপুর ইউপি সদস্য ও শরীফনগর কমিউনিটি ক্লিনিকের সভাপতি ফারুক মিয়া চৌধুরী প্রমুখ।

আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবসে আলোচনা

সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিওর উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার আগৈলঝাড়া পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মেলনকক্ষে এর উদ্বোধন করা হয়। বরিশাল অঞ্চলের জোনাল ম্যানেজার ফজলুল করিম তালুকদারের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। পরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

 

০