কেপ টাউনে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ধীর গতির বোলিংয়ের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। পাশাপাশি ডু প্লেসিসকে ম্যাচ ফির ২০ শতাংশ ও দলের অন্য খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসি জানায়, ধীর গতির বোলিংয়ের কারণে ম্যাচের তিনদিনই অতিরিক্ত ৩০ মিনিট করে ম্যাচ পরিচালনা করতে হয়েছে ম্যাচ অফিসিয়ালদের। তাই শাস্তি ও জরিমানার কবলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও অন্যান্য খেলোয়াড়রা।
আরো পড়ুন: প্রশিক্ষণে জোর দেবেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী
গত বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্টেও ধীর গতির বোলিংয়ের জন্য জরিমানা গুনতে হয়েছিলো ডু প্লেসিসকে। একই ভুল ১২ মাসের মধ্যে করায় এক ম্যাচ নিষিদ্ধ হলেন তিনি।
ইত্তেফাক/মোস্তাফিজ
