ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইনসিওরেন্সের রাইট শেয়ারের আবেদন আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। শেয়ারহোল্ডাররা ২৪ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবরের মধ্যে রাইট শেয়ার পেতে আবেদন করতে পারবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, গত ৭ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রগতি লাইফ ইনসিওরেন্সের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয়। বিএসইসির অনুমোদনের ফলে প্রগতি লাইফ ১:১ অনুপাতে ১ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫১টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। এর মাধ্যমে ২৩ কোটি ২ লাখ ৭৩ হাজার ২৬৫ টাকা উত্তোলন করবে কোম্পানিটি। অর্থাত্ বিনিয়োগকারীরা একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন। এজন্য পাঁচ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। ‘বিমা আইন, ২০১০’ এর শর্ত পূরণের লক্ষ্যে প্রগতি লাইফ মূলধন বৃদ্ধি করার জন্য এই রাইটস শেয়ার ইস্যু করছে।
