গরমে সারা দেশে বেড়েছে দেশের ওয়ালটনের এয়ার কন্ডিশনার বা এসির চাহিদা ও বিক্রি। সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার-সমৃদ্ধ অসংখ্য মডেলের এসির পাশাপাশি বাড়তি ক্রেতাসুবিধা থাকায় এই গরমে গ্রাহক চাহিদার শীর্ষে ওয়ালটন এসি।
জানা গেছে, বেশি বিক্রি হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার এসি। এটি ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুত্সাশ্রয়ী। দৈনিক কিংবা মাসিক বিদ্যুত্ বিলের পরিমাণও জানা যাচ্ছে। এছাড়া ভয়েস কমান্ডের পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ বা পরিচালনা করা যাচ্ছে ওয়ালটন স্মার্ট এসি। এতে ব্যবহূত ডুয়েল ডিফেন্ডার প্রযুক্তি রুমকে রাখছে ধুলাবালি, ব্যাকটেরিয়া ও ভাইরাসমুক্ত। গ্রাহকের হাতে উন্নত মানের সর্বাধুনিক প্রযুক্তির এসি তুলে দেওয়ার পাশাপাশি বাড়তি ক্রেতাসুবিধাও দিচ্ছে ওয়ালটন। দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা ই-প্লাজা থেকে একটি এসি কিনে আরেকটি নতুন এসি সম্পূর্ণ ফ্রি পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়া সবার জন্য রয়েছে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। আছে ফ্রি ইনস্টলেশনের সুবিধা। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৭-এর আওতায় এসব সুযোগ দিচ্ছে ওয়ালটন। এদিকে ক্রেতাদের ‘এসি এক্সচেঞ্জ’ সুবিধা দিচ্ছে ওয়ালটন। এর আওতায় গ্রাহকেরা যে কোনো ব্র্র্যান্ডের পুরোনো এসি জমা দিয়ে ওয়ালটনের যে কোনো মডেলের নতুন এসি ২৫ শতাংশ ছাড়ে কিনতে পারছেন। ইতিমধ্যে দেশব্যাপী অসংখ্য গ্রাহক তাদের পুরোনো এসি বদলে কিনেছেন ওয়ালটনের নতুন এসি। —প্রেস বিজ্ঞপ্তি
