সিএসএর ভারপ্রাপ্ত সভাপতি নিয়োগ

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৪২

ক্রিস নেনজানির বিদায়ের পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বেরসফোর্ড উইলিয়ামসকে নিয়োগ নিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। আগামী পাঁচ সেপ্টেম্বরের বার্ষিক সাধারণ সভার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। উইলিয়ামস ২৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রশাসনের সঙ্গে জড়িত। এদিকে সিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাকস ফাউলও পদত্যাগ করেছেন। তিনি ক্রিস নেনজানির পদাঙ্ক অনুসরণ করেছেন। গেল ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে নেনজানি সিএসএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মেয়াদ শেষ হওয়ার ২২ দিন আগেই তিনি পদ ছাড়েন।