আইপিএলের নতুন টাইটেল স্পনসর

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৪৩

নতুন টাইটেল স্পনসর পেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টাইটেল স্পনসর হিসেবে ‘ড্রিম ইলেভেন’ সংস্থাকে নিয়োগ করল বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। চুক্তির মূল্য প্রায় ২২২ কোটি ভারতীয় রুপি। এমনিতেই আইপিএলের অন্যতম পার্টনার ছিল এই ফ্যান্টাসি ক্রিকেট লিগ প্ল্যাটফরমটি। আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে ড্রিম ইলেভেনের প্রতিদ্বন্দ্বিতা ছিল টাটা সন্স, বাইজু এবং আনঅ্যাকাডেমির সঙ্গে। জানা গেছে, অর্থের জোরেই স্পনসরশিপ জিতে নিয়েছে ড্রিম ইলেভেন। বাইজুর দর ছিল ২০১ কোটি রুপি। অন্যদিকে টানা সন্স ১৮০ কোটি রুপি ও আনঅ্যাকাডেমি ১৭১ কোটি রুপি দর হেঁকেছিল।