আর্চারির অনুশীলন শুরু আজ

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৪৩

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ পাঁচ মাসের বিরতির পর আবারও অনুশীলনে ফিরছে আর্চারি। আজ বুধবার টঙ্গীর শহিদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে নিখুঁত নিরাপত্তা বলয়ে থেকে অনুশীলন শুরু করবেন রোমান সানারা।

অনুশীলনে ফেরার প্রথম পদক্ষেপ হিসেবে গতকাল মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় আর্চারি দলের খেলোয়ার-কোচসহ মোট ১৭ জন সদস্যকে। এদের মধ্যে আট জন ছিলেন আর্চার, কোচ ও সহকারী ছিলেন যথাক্রমে ২ ও ১ জন। এদের সবার পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হয়েছেন। যার ফলে আজ থেকে শুরু হচ্ছে দলের অনুশীলন। দলের সবার সুরক্ষা বিবেচনায় অনুশীলন কেন্দ্রে সংশ্লিষ্টতা ব্যতীত বাকি সবার প্রবেশ নিষিদ্ধ করেছে আর্চারি ফেডারেশন।