কাবুলে কূটনৈতিক এলাকার কাছে রকেট হামলা

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৫১

রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েক দফা রকেট হামলা হয়েছে। মঙ্গলবার দেশটিতে অবস্থিত প্রধান কূটনৈতিক এলাকাসহ আরো কয়েকটি স্থানে এসব হামলা চালানো হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, দুইটি যান থেকে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। বিস্ফোরণে কূটনৈতিক এলাকা কেঁপে উঠেছে। হামলার পরপরই ওই এলাকায় লকডাউন জারি করা হয়। এছাড়া বিভিন্ন দূতাবাসের কর্মীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। ওই হামলায় হতাহতের বিষয়েও তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।