শিশুখাদ্যের সঙ্গে উপহার হিসেবে দেওয়া খেলনা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ—এ কথা ডাক্তাররা বারবার বলে আসছেন। কিন্তু কোম্পানিগুলো তাদের বিক্রি বাড়াতে অব্যাহত রেখেছে শিশুখাদ্যের সঙ্গে খেলনা উপহার। বিএসটিআই থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে শিশুদের প্রলুব্ধ করার জন্য চিপসসহ বিভিন্ন খাদ্যেপণ্যের প্যাকেটে খেলনা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলেও তা সর্বক্ষেত্রে মানা হচ্ছে না। শিশুদের নিরাপত্তার স্বার্থেই শিশুখাদ্যের সঙ্গে খেলনা দেওয়া বন্ধ করতে যথাযথ কর্তৃপক্ষ আরো কঠোর হবেন বলে আশা করি।
শাহ জাহান আল সাদাফ, শিক্ষার্থী, আইন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
