ইত্তেফাক রিপোর্ট
নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলামসহ ৭৯ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। ইসি কর্মকর্তারা জানান, এনআইডি মহাপরিচালকের দুই মেয়েও করোনায় আক্রান্ত।
ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, এনআইডি ডিজিসহ মোট ৫৮ জন রাজস্বখাতের কর্মকর্মতা-কর্মচারী আর বাকি ২১ জন আউটসোর্সিং খাতের জনবল কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, করোনায় আক্রান্তদের মধ্যে আট জন বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। বাকিরা নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিত্সা নিয়েছেন। তবে কেউ মারা যাননি।
