বরিশাল অফিস
বরিশাল নদী বন্দরে নোঙ্গর করার সময় বিলাসবহুল লঞ্চ এমভি পারাবাত-১২-এর ধাক্কায় এমভি সুরভী-৮ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার ভোরে লঞ্চ দুইটিতে সংঘর্ষ লাগলে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দুর্ঘটনায় সুরভী-৮ লঞ্চের দ্বিতলার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যাত্রীদের কেউ আহত হননি। বরিশাল নদী বন্দরের নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের বরিশালের সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, ভোর পৌনে ৫টার দিকে বরিশাল নৌবন্দরে সুরভী-৮ লঞ্চের ওপর হঠাত্ আঘাত হানে পারাবাত-১২। সুরভী লঞ্চ কর্তৃপক্ষ দাবি করেছেন, পারাবাত-১২ বেপরোয়া গতিতে তাদের লঞ্চের ওপর আছড়ে পড়ে। এতে লঞ্চের দ্বিতলার সামনের দিকে আঘাত লাগে এবং ক্ষতিগ্রস্ত হয়। পারাবাত-১২ লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে ঘাট এলাকায় তীব্র সে াতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটেছে। তবে কোনো যাত্রী আহত হয়নি। বিআইডব্লিটিএ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
