অনিয়ম দুর্নীতি বরদাশত করা হবে না’

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২২:২৩

চট্টগ্রামে বৃষ্টি জলমগ্ন এলাকা পরিদর্শনে প্রশাসক সুজন

চট্টগ্রাম অফিস

‘চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, চট্টগ্রাম নগরীতে একই সঙ্গে অনেক উন্নয়ন সংস্থা কাজ করছে এরমধ্যে সিডিএ, ওয়াসা, সড়ক ও জনপথ ও বিদ্যুত্ অন্যতম। এতে পরিলক্ষিত হচ্ছে যে, শুধু সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে সীমাহীন জলজট ও যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে। চট্টগ্রাম নগরীতে যে সংস্থাই উন্নয়ন কাজ করুক না কেন, যথাযথ পরিকল্পনা অনুযায়ী করতে হবে। নগর উন্নয়ন পরিকল্পনায় কোনো অনিয়ম, দুর্নীতি হলে বরদাশত করা হবে না।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন গতকাল মঙ্গলবার নগরীতে বৃষ্টি ও সামুদ্রিক জোয়ারজনিত জলাবদ্ধতা পরিদর্শনকালে ওপরের কথাগুলো বলেন। তিনি গতকাল নগরীর কাপাসগোলা, বাদুরতলা ও মুরাদপুর এলাকায় বৃষ্টির পানিতে সৃষ্ট জলজটের উত্স সরেজমিনে পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, উন্নয়নে সমন্বয়ের কোনো বিকল্প  নাই,  পরিদর্শনকালে মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছারুল হক, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন, মোরশেদ আলম উপস্থিত ছিলেন।