১৩ দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ ফ্লাইট চালুর পরিকল্পনা ভারতের

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০০:৪৩

করোনা ভাইরাস মহামারি কারণে বন্ধ রয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল সেবা। এই অবস্থায় ১৩ দেশের সঙ্গে দ্বিপাক্ষিক এয়ার বাবল অর্থাত্ দুই দেশের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আন্তর্জাতিক বিমান চলাচল নতুন করে চালুর পরিকল্পনা করছে ভারত সরকার। ইতিমধ্যে এ বিষয়ে আলোচনা শুরু করেছে। দেশগুলো হলো, অস্ট্রেলিয়া, ইতালি, জাপান, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, বাহরাইন. ইসরাইল, কেনিয়া, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড। গতকাল মঙ্গলবার ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রী হরদ্বীপ সিং পুরি এ কথা জানিয়েছেন।

একই দিন এক টুইট বার্তায় তিনি বলেছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটানের সঙ্গেও এয়ার বাবলসের প্রস্তাব করা হয়েছে। জুলাই থেকে এখন পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালদ্বীপের সঙ্গে এয়ার বাবলস স্থাপন করেছে। মন্ত্রী পুরি বলেন, এই প্রচেষ্টা নিয়ে আমরা কাজ করছি।