ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সপ্তাহে তার কোভিড-১৯ নেগেটিভ ধরা পড়লেও গতকাল অসুস্থ হওয়ার পর দিল্লির এইমস হাসপাতালে তাকে ভর্তি করা হয়। খবর এনডিটিভির
এইমসের সংবাদমাধ্যম ও প্রোটোকল বিভাগের চেয়ারপার্সন ড. আরতি ভিজ জানিয়েছেন, অমিত শাহ গত তিন-চার দিন ধরে ক্লান্তিবোধ করছিলেন এবং সারা শরীরে ব্যথা অনুভব করছেন। এর আগে তিনি কোভিড-১৯ নেগেটিভ হিসাবে ধরা পড়েছেন। তা সত্ত্বেও অসুস্থ বোধ করায় তাকে কোভিড চিকিত্সার জন্যই ফের এইমসে ভর্তি করা হয়েছে। তিনি স্থিতিশীল অবস্থায় আছেন এবং হাসপাতালে থেকেই নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। কোভিড-১৯ পরীক্ষায় নেতিবাচক ফল আসার পর ৫৫ বছর বয়সি অমিত শাহকে গত সপ্তাহেই গুরগাঁওয়ের বেসরকারি হাসপাতাল মেদান্ত থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় তিনি টুইট করেন যে, চিকিত্সকদের পরামর্শে তিনি আরো কিছু দিন বাড়িতে সবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন।
