ভাণ্ডারিয়া আওয়ামী লীগের সভাপতির মায়ের ইন্তেকাল

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০০:৪৬

ভাণ্ডারিয়া পৌর শহরের বাসিন্দা সাবেক আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মরহুম কাঞ্চন আলী জোমাদ্দারের সহধর্মিণী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ জোমাদ্দারের মা মোতাহারা বেগম (৮০) গতকাল মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আজ বুধবার বাদ আছর জোমাদ্দার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন ও প্রকাশক তারিন হোসেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার প্রমুখ।