মালিতে সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকর কেইতা এবং প্রধানমন্ত্রী বৌ বৌ এবং অন্যান্য কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির বিদ্রোহী সেনারা। আফ্রিকান ইউনিয়ন এই গ্রেফতারের কড়া নিন্দা জানিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে বিরোধীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিলেন। বিরোধীদের অভিযোগ, বর্তমান সরকার দেশের অর্থনীতি এবং নিরাপত্তাকে ধ্বংস করে দিয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানী বামাকোর কাছের শহর কাতিতে সেনারা বিদ্রোহ করে। বিদ্রোহীদের এক নেতা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে গ্রেফতারের বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। -আলজাজিরা
