ভূমিকম্পের কম্পনে কেঁপে ওঠার আগেই আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন জানান দেবে সেই বিপদের। কারণ গুগল এমন একটি ফিচার নিয়ে এসেছে যা ভূমিকম্প হতে চলেছে, এমন খবর আগেই নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে দেবে ব্যবহারকারীদের কাছে।
গুগলের অ্যান্ড্রয়েড ফোন সম্প্রতি বিশ্বজুড়ে ভূমিকম্প সনাক্ত করতে শুরু করেছে, যাতে কোটি কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা কয়েক সেকেন্ড আগেই জেনে যাবে, ভূমিকম্প হতে চলেছে। গুগল ফোনে ভূমিকম্প সতর্কতা টুল (earthquake warning tool) যুক্ত করেছে। বর্তমানে এই ফিচারটি চালু হয়েছে ক্যালিফোর্নিয়াতে, আপাতত এশিয়ার ব্যবহারকারীরা এর সুবিধা পাবেন না। গুগল জানিয়েছে যে অ্যান্ড্রয়েড ডিভাইসে ভূমিকম্পের সতর্কতা পাঠানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং ক্যালিফোর্নিয়া গর্ভনর্স এমার্জেন্সি সার্ভিস অফিসের সঙ্গে হাত মিলিয়েছে।
