নিয়োগ

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৩২

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়, পোস্ট: জিউপাড়া,  পুঠিয়া, রাজশাহীতে ভোকেশনাল কোর্স (সেসিপ) চালুর লক্ষ্যে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এবং ড্রেসমেকিং পদে দুইজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট আবশ্যক। স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল/ব্যবসায় ব্যবস্থাপনায় দ্বিতীয় বিভাগ। সমগ্র শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ইনডেক্সধারীদের বয়স শিথিলযোগ্য। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৫০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফটসহ আবেদন করুন। পূর্বের আবেদনকারীদের আবেদনের প্রয়োজন নেই। —প্রধান শিক্ষক          সিকে-১০৩৩

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি চাকরি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি মোতাবেক হাজরাবাড়ি সিরাজুল হক কলেজ, মেলান্দহ, জামালপুর-এর জন্য শূন্য পদে ১ জন অধ্যক্ষ আবশ্যক। প্রার্থীগণকে ২ কপি ছবি ও সকল সনদের ফটোকপি সত্যায়িতসহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি, গভর্নিং বডি বরাবর আবেদন করতে হবে। —অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)।          সিকে-১০৩৭

নিয়োগ বিজ্ঞপ্তি: এমপিওভুক্ত ঐতিহ্যবাহী ধানমন্ডি উচ্চ বিদ্যালয়, ১৪ ফ্রি স্কুল স্ট্রীট, হাতিরপুল, কলাবাগান, ঢাকা-১২০৫-এ সরকারী বিধিমোতাবেক শূন্য পদে একজন অফিসসহকারী কাম কম্পিউটার অপারেটর ও একজন কম্পিউটার ল্যাবসহকারী আবশ্যক। আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগতযোগ্যতা ও অভিজ্ঞতার সনদ-এর সত্যায়িত অনুলিপি, অগ্রণী ব্যাংক লিঃ (সোনারগাঁও রোড শাখা, ঢাকা) এর অনুকূলে উভয় পদের জন্য অফেরতযোগ্য ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফটসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে।—প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ০১৩০৯১০৭৯৭০।    সিএম-৪৪৩