আবশ্যক

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৩৩

আবশ্যক: সরকারি বিধি ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স এবং ১৯ জুলাই ২০১৮ এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালার আলোকে হাতিয়া দারুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসা, পো: সূর্যমুখী-৩৮৯০, হাতিয়া, নোয়াখালীর জন্য শূন্য ও সৃষ্টপদে আবশ্যক। মুহাদ্দিস (শূন্য) ২ জন, গ্রন্থাগারিক (সৃষ্ট) ১ জন, অফিস সহকারী কাম-হিসাব সহকারী (সৃষ্ট) ১ জন, আয়া (শূন্য) ১ জন। বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে মুহাদ্দিস পদে ১০০০/- টাকা ও অন্যান্য পদে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/ নগদ জমার রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন করুন। —অধ্যক্ষ। সিকে-১০৩৯

আবশ্যক: সর্বশেষ সরকারি বিধি মোতাবেক ২০১৮ইং সালের জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর:কেউন্দিয়া, কাউখালী, পিরোজপুরের জন্য সৃষ্টপদে একজন সহকারী গ্রন্থাগারিক, একজন অফিস সহকারী কাম-হিসাব সহকারী, একজন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, একজন নিরাপত্তা কর্মী, একজন আয়া আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে আবেদন করুন। —অধ্যক্ষ, মোবাইল: ০১৭৭২৯৫৫৩৫৯।       সিকে-১০৩৬