বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে ছোট যমুনা নদীর বেড়িবাঁধ রক্ষায় উপজেলা প্রশাসনের সহায়তায় স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন এলাকার শতাধিক ব্যক্তি। অতিরিক্ত বর্ষণে উপজেলার মথুরাপুর ইউপির কদমগাছী গ্রামের বাঁধটিতে ভাঙনের সৃষ্টি হয়। ফলে এলাকার মানুষ দিশাহারা হয়ে পড়ে।
মথুরাপুর ইউপির ভারপাপ্ত চেয়ারম্যান মো. মুকবুল হোসেন এবং আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, ‘বাঁধটির ভাঙন রোধে আমার ইউনিয়ন থেকে বাঁশসহ কিছু লোকজন নিয়ে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবু তাহির বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। এলাকার লোকজনকে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটির ভাঙন রোধে কাজ অব্যাহত রেখেছি।’
