বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
বারনই নদীর কুলঘেঁষে তাহেরপুর ব্রিজ থেকে দোল মন্দির পর্যন্ত আড়াই কিলোমিটার বেড়িবাঁধটিতে দর্শনার্থীরা আসছেন। বিকাল হলেই এখানে ভ্রমণপিপাসুরা দলে দলে ছুটে আসছেন। কেউ নৌকা নিয়ে কেউ মোটরসাইকেলে বা অন্য যানবাহনে আসছেন। জানা গেছে, চলতি বছর এর নির্মাণকাজ শেষ হয়েছে। তাহেরপুর কলেজের সহকারী অধ্যাপক সত্যজিত্ রায় তোতা বলেন, তাহেরপুর একটি ঐতিহাসিক স্থান। একে আরো সুন্দর করে সাজালে এখানে দেশি-বিদেশি পর্যটকের সমাগম বাড়বে। তাহেরপুরের মেয়র আবুল কালাম আজাদ জানান, তাহেরপুরকে সুপরিচিত করে তুলতে আরো পরিকল্পনা রয়েছে।
