খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৩৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ‘নবীনগর-আলমনগর’ সড়কে অবস্থিত একটি সরকারি খাল উদ্ধারের দাবিতে সোমবার বিকালে মানববন্ধন করেছে এলাকাবাসী। এদিকে খালটিতে ময়লা ফেলায় পাশের জলাশয়ে চাষ করা মাছ নিধন হওয়ার অভিযোগে এক ব্যক্তি বিষয়টির প্রতিকার চেয়ে সম্প্র্রতি আদালতে মামলা দায়ের করেন। মানববন্ধনে অংশ নেওয়া মো. আসলাম মিয়া, কাউছার আলম শিবু ও বিলকিছ বেগম বলেন, এই খালটিতে ময়লা আবর্জনা ফেলে ভরাটের পাঁয়তারা চলছে। নবীনগরের এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান জানান, খাল ভরাটের পুরো বিষয়টি খতিয়ে দেখতে সরজমিনে ঘটনাস্থলে যাবেন।