আমন রোপণে ব্যস্ত রাজারহাটের কৃষক

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৩৬

 

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজারহাটের সাতটি ইউনিয়নে বন্যার পানি নেমে যাওয়ার পর মাঠে আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১২ হাজার ৪৭০ হেক্টর জমিতে রোপা আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাজারহাটে এখন পর্যন্ত ১১ হাজার ৪০৭ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, আমন চাষে ঝুঁকছে কৃষক। ভালো দাম পাওয়ায় আমন মৌসুমে ১২ হাজার ৪৭০ হেক্টর জমিতে ধান চাষ হবে।