পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপার ভাঙা হাঁড়িয়া বেড়িবাঁধ যে কোনো সময় ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। সোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক জানান, সরকারি সহায়তা ছাড়া এ বাঁধ রক্ষা করা সম্ভব নয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সোলাদানা ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ বলে শুনেছি। সঙ্গে সঙ্গে আমার উপসহকারী ফরিদকে পাঠিয়েছি। গোন চলে যাওয়ার পর জিও ব্যাগ দিয়ে এখানে আমি ভালো করে কাজ করব। এ বিষয় ইউএনও এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, বিষয়টি জরুরিভাবে দেখা হবে।
