মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
এ বছর মধুখালীর বিভিন্ন হাটে কৃষকরা রোপা আমনের চারা সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন। বিভিন্ন স্থানে অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় পর্যাপ্ত চারা থাকা সত্ত্বেও কৃষক চারা রোপণ করতে পারছে না।
মধুখালী সদর ও কামারখালী হাটে সম্প্রতি চারা সংগ্রহ করতে ভিড় পড়ে গেছে কৃষকদের। মধুখালী উপজেলা কৃষি অফিসার প্রতাব মণ্ডল জানান, ১৯ আগস্ট বুধবার পর্যন্ত ৮ হাজার ২০০ হেক্টর জমিতে ইতিমধ্যে রোপা আমনের চারা রোপণ করেছে কৃষকরা। পুরো ভাদ্র মাস অর্থাত্ আরো প্রায় ১৫ দিন কৃষক রোপা আমন চারা রোপণ করবেন।
