মুক্তাগাছায় পৌর মেয়র বরখাস্ত

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৩৯

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

মুক্তাগাছা পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শহীদুল ইসলামের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় একটি মামলায় চার্জশিট দাখিল হওয়ার পর স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ধারা ৩১(১) অনুযায়ী মেয়র হিসাবে শহীদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।

পৌরসভার মেয়র ও মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জানান, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই একটি পুরাতন মিথ্যা রাজনৈতিক মামলায় বরখাস্ত করা হয়েছে।