ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ভাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাহাদ মাতুব্বরকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য ব্রাহ্মণপাড়া গ্রামের শামচু মাতুব্বরের ছেলে।
থানার উপপরিদর্শক আনিচুর রহমান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী সাহাদ মাতুব্বরের ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় সাহাদ মাতুব্বরের তথ্য মতে ঘরের মেঝের মাটি খুঁড়ে ড্রামভর্তি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
