জয়পুরহাটে মাদকসহ এক জন আটক

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৪১

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ২৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রিপন সরদার ছামি (২২) নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার পুরানাপৈল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পাঁচবিবি উপজেলার নাকুরগাছী গ্রামের বাবু সরদারের ছেলে।

ডিবি পুলিশের উপপরিদর্শক তোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।