কাউখালীতে আট ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৪১

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালী উপজেলায় আট ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ২০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউখালীর স্যানেটারি ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী খানার পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।