কুষ্টিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৪২

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

মিরপুরে শিলা (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কুরিপোল মহল্লার জিকে খালপাড় এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সে ঐ এলাকার আজিজুল হক ভেগলের মেয়ে। এ ঘটনার পর থেকে তার স্বামী মেহেদী পলাতক রয়েছে। মিরপুর থানার এসআই পার্থ শেখর ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।