হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ বাজার থেকে ১৮ হাজার টাকার জাল নোটসহ লিটন মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। লিটন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালাশিমুল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। মঙ্গলবার বিকালে বামৈ বাজারের দারগআলী ম্যানশনের দোকান থেকে স্বর্ণ কেনার পর লিটন টাকা হস্তান্তর করে। এ সময়ে ব্যবসায়ী জাল নোট বুঝতে পেরে তাকে আটক করে লাখাই থানায় খবর দেন। লাখাই থানার পরিদর্শক (তদন্ত) অজয় চন্দ্র দেব জানান, ১ হাজার টাকার ১৮টি জাল নোটসহ লিটনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
