চাঁদপুর প্রতিনিধি
জেলার ফরিদগঞ্জ উপজেলার উপাদি গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার পূর্ব গাজীপুর ইউনিয়নের উপাদী গ্রামের মুখলেছুর রহমানের সাত বছর বয়সি শিশুকন্যা সুমাইয়া বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে সুমাইয়াকে অনেক খোঁজাখুঁজি করে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
