ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বালিনগর সীমান্ত থেকে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ খায়রুল ইসলাম ওরফে আসাদুল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে এ মাদক বিরোধী অভিযান চালানো হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ভারত থেকে মাদকের চালান বাংলাদেশে আসার গোপন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের দল মহেশপুরের বালিনগর সীমান্তে অভিযান চালায়। এ সময় খায়রুল ইসলামকে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। অন্য দুই জন দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।
